গান / পূজা ও প্রার্থনা

রজনী পোহাইল– চলেছে যাত্রীদল

Rajani pohailo

পূজা ও প্রার্থনা
রজনী
পোহাইল–
চলেছে যাত্রীদল,

আকাশ পূরিল কলরবে।

সবাই যেতেছে মহোৎসবে॥

কুসুম ফুটেছে
বনে,       গাহিছে
পাখিগণে–

এমন প্রভাত কি আর হবে।

নিদ্রা আর নাই চোখে,
বিমল অরুণালোকে

জাগিয়া উঠেছে আজি সবে॥

চলো গো পিতার ঘরে,     সারা বৎসরের
তরে

প্রসাদ-অমৃত ভিক্ষা লবে॥

ওই হেরো তাঁর
দ্বার
জগতের পরিবার

হোথায় মিলেছে আজি সবে–

ভাই বন্ধু সবে
মিলি
করিতেছে কোলাকুলি,

মাতিয়াছে প্রেমের উৎসবে॥

যত চায় তত
পায়–
হৃদয় পূরিয়া
যায়,

গৃহে ফিরে জয়-জয়-রবে।

সবার মিটেছে
সাধ–
লভিয়াছে আশীর্বাদ,

সম্বৎসর আনন্দে কাটিবে॥

প্রতিবর্ণীকরণ

Rajoni pohailo-   cholechhe jaatridal,
Aakash purilo kalorabe.
Sabai jetechhe mahotsabe.
Kusum phutechhe bone,    gaahichhe paakhigane-
Emon probhat ki aar habe.
Nidra aar naai chokhe,   bimal orunaloke
Jaagiya utthechhe aji sabe.
Chalo go pitar ghare,   saara batsorer tare
Prosad-amrito bhikhha labe.
Oi hero taar dwaar   jagoter paribar
Hothay milechhe aaji sabe-
Bhaai bondhu sabe mili   koritechhe kolakuli
Matiyachhe premer utsabe.
Jato chaay tato paay-    hriday puriya jaay,
Grihe phire joy-joy rabe.
Sabar mitechhe saadh-   lobhiyachhe aashirbad,
Sambatsar anonde kaatibe.