সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
Sara jiban dilo alo
পূজা
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ॥ মেঘের কলস ভ’রে ভ’রে প্রসাদবারি পড়ে ঝ’রে, সকল দেহে প্রভাত বায়ু ঘুচায় অবসাদ– তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ॥ তৃণ যে এই ধুলার ’পরে পাতে আঁচলখানি, এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী, ফুল যে আসে দিনে দিনে বিনা রেখার পথটি চিনে, এই-যে ভুবন দিকে দিকে পূরায় কত সাধ– তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ॥
প্রতিবর্ণীকরণ
Saara jiban dilo aalo surjo groho chnaad Tomar aashirbad, hey probhu, tomar aashirbad. Megher kalos bhore bhore prosadbaari pore jhore, Sakol dehe probhatbaayu ghuchay abosad - Tomar aashirbad, hey probhu, tomar aashirbad. Trino je ei dhular pore paate aancholkhani, Ei je aakash chironirab amritomoy baani, Phul je aase dine dine bina rekhar pathti chine, Ei je bhuban dike dike puray kato saadh - Tomar aashirbad, hey probhu, tomar aashirbad.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 355(পূজা)
- উপ-পর্যায়
- বিশ্ব
- রাগ
- ওয়েস্টার্ন
- তাল
- একতাল
- ঘরানা
- পশ্চিমী
- সংকলন
- গীতালি
- স্থান
- শান্তিনিকেতন
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৩
- স্বরলিপি
- অজানা
- রচনাকাল
- 3 October 1914(১৭ আশ্বিন ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।