গান / প্রেম ও প্রকৃতি

সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি

Sei jodi sei jodi

প্রেম ও প্রকৃতি
সেই যদি সেই যদি      ভাঙিল
এ পোড়া হৃদি,

সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়,

একবার এসো কাছে–   কী তাহাতে দোষ আছে।

জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।

সেই গান একবার গাও সখী, শুনি–

যেই গান
একসনে
গাইতাম দুইজনে,

গাইতে গাইতে শেষে পোহাত যামিনী।

চলিনু চলিনু তবে–      এ
জন্মে কি দেখা হবে।

এ জন্মের সুখ তবে হল অবসান॥

তবে, সখী, এসো কাছে।  কী তাহাতে দোষ আছে।

আরবার গাও, সখী, পুরানো সে গান॥

প্রতিবর্ণীকরণ

Sei jodi sei jodi   bhaangilo e pora hridi,
Sei jodi chhaarachhaari holo dujonaay,
Ekbar eso kaachhe – ki taahate dosh aachhe.
Janmoshodh dekhe niye loibo bidaay.
Sei gaan ekbar gaao sokhi, shuni –
Jei gaan eksone   gaaitam duijone,
Gaaite gaite sheshe pohato jaamini.
Cholinu cholinu tabe -   e janme ki dekha hobe.
E janmer sukh tabe holo abosan.
Tabe sokhi, eso kaachhe . Ki taahate dosh aachhe.
Aarbar gaao, sokhi, purano se gaan.