শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব’লে
Shiter bone kon se
প্রকৃতি
শীতের বনে কোন্ সে কঠিন আসবে ব’লে শিউলিগুলি ভয়ে মলিন বনের কোলে॥ আম্লকি-ডাল সাজল কাঙাল, খসিয়ে দিল পল্লবজাল, কাশের হাসি হাওয়ায় ভাসি যায় যে চলে॥ সইবে না সে পাতায় ঘাসে পাণ্ডুরতা, তাই তো আপন রঙ ঘুচালো ঝুম্কোলতা। উত্তরবায় জানায় শাসন, পাতল তপের শুষ্ক আসন, সাজ-খসাবার এই লীলা কার অট্টরোলে॥
প্রতিবর্ণীকরণ
Shiter bone kon se kotthin aasbe bole Shiuliguli bhaye molin boner kole. Aamloki-daal saajlo kaangal, khosiye dilo pallobojaal, Kaasher haasi haaway bhaasi jaay je chole. Soibe na se paatayi ghaase chancholata Taai to aapon rang ghuchalo jhumkolata. Uttorbai jaanay shaason, paatlo taper shusko aason, Saaj-khosabar ei lila kaar attorole.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 185(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শীত
- রাগ
- খাম্বাজ
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- শীত
- সংকলন
- নটরাজ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1927(১৩৩৪)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।