গান / আনুষ্ঠানিক সঙ্গীত

তাঁহার অসীম মঙ্গললোক হতে

Tahar asim mangalalok

আনুষ্ঠানিক সঙ্গীত
৮

তাঁহার অসীম মঙ্গললোক হতে

তোমাদের এই হৃদয়বনচ্ছায়ে

অনন্তেরই পরশরসের স্রোতে

দিয়েছে আজ বসন্ত জাগায়ে।

তাই সুধাময় মিলনকুসুমখানি

উঠল ফুটে কখন নাহি জানি–

এই কুসুমের পূজার অর্ঘ্যখানি

প্রণাম করো দুইজনে তাঁর পায়ে।

সকল বাধা যাক তোমাদের ঘুচে,

নামুক তাঁহার আশীর্বাদের ধারা।

মলিন ধুলার চিহ্ন সে দিক মুছে,

শান্তিপবন বহুক বন্ধহারা।

নিত্যনবীন প্রেমের মাধুরীতে

কল্যাণফল ফলুক দোঁহার চিতে,

সুখ তোমাদের নিত্য রহুক দিতে

নিখিলজনের আনন্দ বাড়ায়ে॥

প্রতিবর্ণীকরণ

Tnahaar asim mangalolok hote
Tomader ei hridayo-banochchaye
Anonteri paroshorasero srote
Diyeche aaj basonto jaagaye.
Taai sudhamoy milanokusumokhani
Uthlo phute kakhon naahi jaani-
Ei kusumer pujar arghyokhani
Pronam karo duijane tnaar paaye.
Sakol baadha jaak tomader ghuche,
Naamuk tnaahar aashirbader dhaara.
Malino dhular chinha se dik muchhe,
Shantipabon bahuk bandhohaara.
Nityanobin premer madhurite
Kalyanphal phaluk donhaar chite,
Sukh tomader nitya rahuk dite
Nikhilojoner aanondo baaraye.