তোমার আসন শূন্য আজি
Tomar asan shunyo aji
বিচিত্র
তোমার আসন শূন্য আজি হে বীর
পূর্ণ করো–
ওই-যে দেখি বসুন্ধরা কাঁপল
থরোথরো॥
বাজল তূর্য আকাশপথে– সূর্য আসেন
অগ্নিরথে আকাশপথে,
এই প্রভাতে দখিন হাতে বিজয়খড়্গ ধরো॥
ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী।
অমর বীর্য সহায় তোমার, সহায় বজ্রপাণি।
দুর্গম পথ সগৌরবে তোমার চরণচিহ্ন লবে সগৌরবে–
চিত্তে অভয় বর্ম, তোমার বক্ষে তাহাই পরো॥ প্রতিবর্ণীকরণ
Tomar aason shunyo aaji, hey bir purno karo- Oi-je dekhi bosundhara knaaplo tharotharo. Baajlo turja aakashpathe- surya aasen agnirathe aakashpathe, Ei probhate dokhino haate bijaykhargo dharo. Dharmo tomar sahay, tomar sahay bishwabani. Aamar birja sahay tomar, sahay tomar bajrapaani. Durgam path sagourabe tomar charanochinha labe sagourabe- Chitte abhay barmo, tomar bokkhe taahai paro.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- বিচিত্র · 39(বিচিত্র)
- রাগ
- সাহানা
- তাল
- দদ্র
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 57 (Tapati)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1939(১৩৪৬)
এখনও কোনো অনুবাদ নেই।