তোমার অসীমে প্রাণ মন লয়ে
Tomar asime pranamon
পূজা
৫৯৬
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই–
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা
বিচ্ছেদ নাই॥
মৃত্যু সে ধরে
মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
হে পূর্ণ, তব চরণের কাছে
যাহা-কিছু সব আছে আছে আছে–
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি
তাই।
অন্তরগ্লানি
সংসারভার পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই॥ প্রতিবর্ণীকরণ
Tomaro asime praanomon loye jato dure aami dhaai- Kothao dukho, kothao mritu, kothaa bichchhedo naai. Mrityu se dhare mrityuro rup, dukho hoy hey dukhero kup, Toma hote jabe hoiye bimukh aaponar paane chaai. Hey purno tabo charoner kaachhe jaaha kichu sab aachhe aachhe aachhe- Naai naai bhoy, se sudhu aamari, nishidino knaadi taai. Antaroglani songsarobhar paloko phelite kotha ekaakar Jiboner maajhe swarupo tomar raakhibare jodi paai.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 596(পূজা)
- উপ-পর্যায়
- শেশ
- রাগ
- বেহাগ
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন
- রচনাকাল
- 1901(১৩০৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।