গান / পূজা

তোমার হাতের অরুণলেখা

Tomar hater arunolekha

পূজা
৬০২

      তোমার হাতের
অরুণলেখা পাবার লাগি রাতারাতি

      স্তব্ধ আকাশ জাগে একা
পুবের পানে বক্ষ পাতি॥

তোমার রঙিন তুলির পাকে    নামাবলীর আঁকন আঁকে,

তাই নিয়ে তো ফুলের বনে হাওয়ায় হাওয়ায় মাতামাতি॥

      এই কামনা রইল
মনে–গোপনে আজ তোমায় কব

      পড়বে আঁকা মোর জীবনে
রেখায় রেখায় আখর তব।

দিনের শেষে আমায় যবে     বিদায় নিয়ে
যেতেই হবে

তোমার হাতের লিখনমালা

সুরের সুতোয় যাব গাঁথি॥

প্রতিবর্ণীকরণ

Tomar haater arunolekha paabar laagi raatarati
Sthabdho aakash jaage eka puber paane bokkho paati.
Tomar rongin tulir paake naamabolir aankon aanke,
Taai niye to phuler bone haaway haaway maatamati.
Ei kaamona roilo mone   gopone aaj tomay kabo
Porbe aanka mor jibone rekhay rekhay aakhor tabo.
Diner sheshe aamay jabe    biday niye jetei habe
Tomar haater likhonmala
Surer sutoy jabo gnaathi.