গান / চিত্রাঙ্গদা

তোমার রণজয়ের অভিযানে

Tomar ranojoyer abhijane

চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা থেকে · দৃশ্য 2
তোমার রণজয়ের অভিযানে
আমায় নিয়ো,
ফুলবাণের টিকা আমার ভালে
এঁকে দিয়ো !
আমার শূন্যতা দাও যদি
সুধায় ভরি
দিব তোমার জয়ধ্বনি
ঘোষণ করি— জয়ধ্বনি—
ফাল্গুনের আহ্বান জাগাও
আমার কায়ে
দক্ষিণবায়ে ।