গান / পূজা ও প্রার্থনা

তোমায় যতনে রাখিব হে

Tomay jatane rakhibo

পূজা ও প্রার্থনা
তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে–

প্রেমকুসুমের মধুসৌরভে, নাথ, তোমারে ভুলাব হে॥

তোমার প্রেমে, সখা, সাজিব সুন্দর–

হৃদয়হারী, তোমারি পথ রহিব চেয়ে॥

আপনি আসিবে, কেমনে ছাড়িবে আর–

মধুর হাসি বিকাশি রবে হৃদয়াকাশে॥

প্রতিবর্ণীকরণ

Tomay jatone raakhibo hey, raakhibo kaachhe -
Premokusumer modhusourabhe, naatho, tomare bhulabo hey.
Tomar preme, sakha, saajibo sundar -
Hridayhaari, tomari path rohibo cheye.
Aaponi aasibe, kemone chhaaribe aar -
Modhur haasi bikashi rabe hridayoaakashe.