তোমায় কিছু দেব ব’লে চায় যে আমার মন
Tomay kichhu debo bole
পূজা
তোমায় কিছু দেব ব'লে চায় যে আমার মন, নাই-বা তোমার থাকল প্রয়োজন॥ যখন তোমার পেলেম দেখা, অন্ধকারে একা একা ফিরতেছিলে বিজন গভীর বন। ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে, নাই-বা তোমার থাকল প্রয়োজন॥ দেখেছিলেম হাটের লোকে তোমারে দেয় গালি, গায়ে তোমার ছড়ায় ধুলাবালি। অপমানের পথের মাঝে তোমার বীণা নিত্য বাজে আপন-সুরে-আপনি-নিমগন। ইচ্ছা ছিল বরণমালা পরাই তোমার গলে, নাই-বা তোমার থাকল প্রয়োজন॥ দলে দলে আসে লোকে, রচে তোমার স্তব– নানা ভাষায় নানান কলরব। ভিক্ষা লাগি তোমার দ্বারে আঘাত করে বারে বারে কত-যে শাপ, কত-যে ত্রন্দন। ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে, নাই-বা তোমার থাকল প্রয়োজন॥
প্রতিবর্ণীকরণ
Tomay kichhu debo bole chaay je aamar mon, Naai-ba tomar thaklo proyojon. Jokhon tomar pelem dekha, andhakare eka eka Phirtechhile bijon gobhir bon. Ichchha chhilo ekti baati jaalai tomar pathe, Naai-ba tomar thaklo proyojon. Dekhechhilem haater loke tomare day gaali, Gaaye tomar chharay dhulabaali. Apomaner pother maajhe tomar bina nityo baaje Aapon-sure-aapni-nimogan. Ichchha chhilo boronmaala parai tomar gole, Naai-ba tomar thaklo proyojon. Dale dale aase loke, rache tomar stab - Naana bhaashay naanan kalorab. Bhikkha laagi tomar dwaare aaghat kare baare baare Kato je shaap, kato je krandan. Ichchha chhilo bina pane aapnake di paaye, Naai ba tomar thaklo proyojon.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 59(পূজা)
- উপ-পর্যায়
- বোন্ধু
- রাগ
- ভৈরবি
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 34 (Geetabithika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1918(১৩২৫)
এখনও কোনো অনুবাদ নেই।