তোমরা যা বল তাই বলো
Tomra ja balo tai balo
প্রকৃতি
তোমরা যা বল তাই বলো, আমার লাগে
না মনে।
আমার যায় বেলা বয়ে যায়
বেলা কেমন বিনা কারণে॥
এই পাগল
হাওয়া কী গান-গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে॥
সে গান আমার লাগল যে
গো লাগল মনে,
আমি কিসের মধু খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে।
ওই আকাশ-ছাওয়া কাহার চাওয়া
এমন করে লাগে আজি আমার নয়নে॥ প্রতিবর্ণীকরণ
Tomra ja balo taai balo, aamar laage na mone. Aamar jaay bela, boye jaay bela kemon bina kaarone. Ei pagol haawa ki gaan gaawa Chhoriye diye gelo aaji sunil gagone. Se gaan aamar laaglo je go laaglo mone, Aami kiser modhu khujhe berai bhramarogunjane. Oi aakash chhaawa kaahar chaawa Emon kore laage aaji aamar nayone.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 154(প্রকৃতি)
- উপ-পর্যায়
- শরত
- রাগ
- বেহাগ-কীর্তন
- তাল
- দাদরা
- ঘরানা
- হিন্দুস্তানি
- ঋতু
- শরৎ
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ১৪ (নবগীতিকা) / ১
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1921(১৩২৮)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।