তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে
Tumi ekla ghore bose
পূজা
তুমি একলা ঘরে বসে বসে কী সুর বাজালে প্রভু, আমার জীবনে! তোমার পরশরতন গেঁথে গেঁথে আমায় সাজালে প্রভু, গভীর গোপনে॥ দিনের আলোর আড়াল টানি কোথায় ছিলে নাহি জানি, অস্তরবির তোরণ হতে চরণ বাড়ালে আমার রাতের স্বপনে॥ আমার হিয়ায় হিয়ায় বাজে আকুল আঁধার যামিনী, সে যে তোমার বাঁশরি। আমি শুনি তোমার আকাশপারের তারার রাগিণী, আমার সকল পাশরি। কানে আসে আশার বাণী– খোলা পাব দুয়ারখানি রাতের শেষে শিশির-ধোওয়া প্রথম সকালে তোমার করুণ কিরণে॥
প্রতিবর্ণীকরণ
Tumi ekla ghare bose bose ki sur baajale Probhu, aamar jibone. Tomar paroshoraton gnethe gnethe tumi aamay saajale Probhu, gobhir gopone. Diner aalor aaral taani kothay chhile naahi jaani, Astorobir toran hote choron baarale Aamar raater swpone. Aamar hiyay hiyay baaje aakul aandhar jaamini, Se je tomar bnaashori. Aami shuni tomar aakashpaarer taarar raagini, Aamar sakol paashori. Kaane aashe aashar baani - khola paabo duwarkhaani Raater sheshe shishir dhoya prothom sokale Tomar korun kirone.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 36(পূজা)
- উপ-পর্যায়
- বোন্ধু
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- স্বরবিতান খণ্ড
- 16 (Geetapanchashika)
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 1918(১৩২৫)
এখনও কোনো অনুবাদ নেই।