Songs / Chandalika

আমি ভয় করি নে মা,

Aami bhoy korine

Chandalika From Chandalika · Scene 2
আমি ভয় করি নে মা,
ভয় করি নে ।
ভয় করি মা, পাছে
সাহস যায় নেমে,
পাছে নিজের আমি মূল্যে ভুলি ।
এত বড়ো স্পর্ধা আমার,
এ কী আশ্চর্য !
এই আশ্চর্য সে'ই ঘটিয়েছে—
তারো বেশি ঘটবে না কি,
আসবে না আমার পাশে,
বসবে না আধো-আঁচলে?