Songs / Prem

আমার মন চেয়ে রয় মনে মনে (মন চেয়ে রয় মনে মনে)

amara mana cheye raya mane mane mana cheye raya mane mane

Prem
Share
আমার   মন
চেয়ে রয় মনে মনে   হেরে মাধুরী।

নয়ন আমার কাঙাল হয়ে মরে না ঘুরি॥

চেয়ে চেয়ে বুকের মাঝে   গুঞ্জরিল একতারা যে–

মনোরথের পথে পথে বাজল বাঁশুরি।

রূপের কোলে ওই-যে দোলে অরূপ মাধুরী॥

     কূলহারা কোন্ রসের
সরোবরে   মূলহারা ফুল ভাসে জলের ’পরে।

হাতের ধরা ধরতে গেলে   ঢেউ দিয়ে তায় দিই যে ঠেলে–

আপন-মনে স্থির হয়ে রই, করি নে চুরি।

ধরা দেওয়ার ধন তো সে নয়, অরূপ মাধুরী॥