Songs / Puja

আমার শেষ পারানির কড়ি (কণ্ঠে নিলেম গান)

amara shesha paranira kadi kanthe nilema gana

Puja
Share
কণ্ঠে নিলেম গান, আমার শেষ পারানির কড়ি–
একলা ঘাটে রইব না গো পড়ি॥
  আমার   সুরের রসিক নেয়ে
  তারে   ভোলাব গান গেয়ে,
      পারের খেয়ায় সেই ভরসায় চড়ি॥

পার হব কি নাই হব তার খবর কে রাখে–
দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে।
  ওগো   তোমরা মিছে ভাব',
  আমি   যাবই যাবই যাব–
      ভাঙল দুয়ার, কাটল দড়াদড়ি॥