Songs / Prem

আমার যাবার বেলায় (আমায় যাবার বেলায়)

amara yavara velaya amaya yavara velaya

Prem
Share
আমায়   যাবার বেলায় পিছু ডাকে

ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে॥

বাদলপ্রাতের উদাস পাখি    ওঠে ডাকি

বনের গোপন শাখে শাখে,   পিছু ডাকে॥

ভরা নদী ছায়ার তলে   ছুটে চলে–

খোঁজে কাকে, পিছু ডাকে।

আমার প্রাণের ভিতর সে কে   থেকে থেকে

বিদায়প্রাতের উতলাকে   পিছু ডাকে॥