Songs / Puja O Prarthana

আমি সংসারে মন দিয়েছিনু, তুমি (আমি সংসারে মন দিয়েছিনু)

Puja O Prarthana
আমি  সংসারে মন দিয়েছিনু, তুমি আপনি সে মন নিয়েছ।

  আমি  সুখ ব’লে দুখ চেয়েছিনু, তুমি দুখ ব’লে সুখ দিয়েছ।

( দয়া ক’রে দুখ দিলে আমায়, দয়া ক’রে। )

হৃদয় যাহার শতখানে ছিল শত স্বার্থের সাধনে

তাহারে কেমনে কুড়ায়ে আনিলে, বাঁধিলে ভক্তিবাঁধনে।

( কুড়ায়ে এনে, শতখান হতে কুড়ায়ে এনে,

        ধুলা
হতে তারে কুড়ায়ে এনে। )

সুখ সুখ ক’রে দ্বারে দ্বারে মোরে কত দিকে কত খোঁজালে,

তুমি যে আমার কত আপনার এবার সে কথা বোঝালে।

( বুঝায়ে দিলে, হৃদয়ে আসি বুঝায়ে দিলে,

তুমি কে হও আমার বুঝায়ে দিলে। )

করুণা তোমার কোন্ পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে,

সহসা দেখিনু নয়ন মেলিয়ে–এনেছ তোমারি দুয়ারে।

( আমি না জানিতে, কোথা দিয়ে আমায় এনেছ

আমি না জানিতে। )