Songs / Puja

অন্তরে জাগিছ অন্তরযামী

Antare jagichho antarjami

Puja
২৪৯

               অন্তরে  জাগিছ  অন্তরযামী।

                 তবু  সদা দূরে  ভ্রমিতেছি আমি॥

                 সংসারসুখ  করেছি বরণ,

                 তবু  তুমি মম  জীবনস্বামী॥

                 না  জানিয়া পথ  ভ্রমিতেছি  পথে

                 আপন  গরবে অসীম  জগতে।

                 তবু  স্নেহনেত্র  জাগে  ধ্রুবতারা,

                 তব  শুভ আশিস  আসিছে নামি॥

Transliteration

Antare jaagichho antarojami.
Tobu sada dure bhromitechhi aami.
Sansarosukho korechhi barono,
Tobu tumi mamo jibanoswaami.
Na jaania patho bhromitechhi pathe
Aapono garobe asimo jagote.
Tobu snehonetro jaage dhrubotaara,
Tabo shubho aashis aasitechhe naami.