Songs / Puja

ওই আসনতলের মাটির ’পরে লুটিয়ে রব (আসনতলের মাটির ’পরে)

oi asanatalera matira pare lutiye rava asanatalera matira pare

Puja
Share
৪৯১

    ওই   আসনতলের
মাটির ’পরে লুটিয়ে রব,

তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥

কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ?

চিরজনম এমন ক’রে ভুলিয়ো নাকো।

অসম্মানে আনো টেনে পায়ে তব।

তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥

আমি তোমার যাত্রীদলের রব পিছে,

স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে।

প্রসাদ লাগি কতই লোকে আসে ধেয়ে,

আমি কিছু চাইব না তো, রইব চেয়ে–

সবার শেষে যা বাকি রয় তাহাই লব।

তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥