Songs / Prakriti

বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ

Boishakher ei bhorer

Prakriti
বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ।

  আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ॥

      স্বপ্নশেষের
বাতায়নে  হঠাৎ-আসা ক্ষণে ক্ষণে

আধো-ঘুমের-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ॥

বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ,

যেন রে সেই উড়ে-পড়া এলো কেশের স্পর্শ।

    চাঁপাবনের কাঁপন-ছলে  লাগে আমার
বুকের তলে

    আরেক দিনের প্রভাত হতে হৃদয়দোলার স্পন্দ॥

Transliteration

Boishakher  ei bhorer haawa aase mridumando.
Aane aamar moner kone sei charoner chhando.
Swapnoshesher baatayane    hatthat-aasa khane khane
Aadho-ghumer-praanto-chhowa bokulmaalar gandho.
Boishakher ei bhorer haawa bahe kiser harso,
Jeno re sei ure-para elo kesher sparso.
Chnaapaboner knaapon-chhale laage aamar buker tale
Aarek diner probhat hote hridaydolar spando.