Songs / Aanushthanik Sangeet

বন্দে মাতরম্

Bande mataram

Aanushthanik Sangeet
Share
বন্দে মাতরম্
সুজলাং সুফলাং মলযজশীতলাম্
শষ্যশ্যামলাং মাতরম্ ॥
শুভ্রজ্যোৎস্নাপুলকিতযামিনীম্
ফুল্লকুসুমিতদ্রুমদলশোভিনীম্
সুহাসিনীং সুমধুরভাষিনীম্
সুখদাং বরদাং মাতরম্ ॥