Songs / Prem

ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি

Bhara thak smritisudhay

Prem
ভরা থাক্ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি।

মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি॥

বিষাদের অশ্রুজলে   নীরবের মর্মতলে

গোপনে উঠুক ফলে   হৃদয়ের নূতন বাণী॥

যে পথে যেতে হবে   সে পথে তুমি একা–

নয়নে আঁধার রবে,   ধেয়ানে আলোকরেখা।

সারা দিন সংগোপনে   সুধারস ঢালবে মনে

পরানের পদ্মবনে   বিরহের বীণাপাণি॥

Transliteration

Bhara thaak smritisudhay bidayer patrokhaani.
Milaner utsobe taai phiraye diyo aani.
Bishader oshrujale   niraber martotale
Gopane utthuk phole    hridayer nutan baani.
Je pathe jete hobe    se pathe tumi eka -
Nayone aandhar rabe,    dheyane aalokrekha.
Saara din sangopane    sudharas dhaalbe mone
Paraner paddobone    biraher binapaani.