Songs / Prem O Prakriti

ভয় নেই রে তোদের

Bhoy nei re toder

Prem O Prakriti
ভয়    নেই রে তোদের   নেই
রে ভয়,

যা চলে সব অভয়-মনে– আকাশে ওই উঠেছে শুকতারা।

দখিন-হাওয়ায় পাল তুলে দে,     পাল
তুলে দে–

সেই হাওয়াতে উড়ছে আমার মন।

       ওই
শুকতারাতে রেখে দিলেম দৃষ্টি আমার–

ভয় কিছু নেই,  ভয় কিছু নেই॥

Transliteration

Bhoy nei re toder nei re bhoy,
Ja chale sab abhay-mone -   aakashe oi utthechhe shuktaara.
Dokhin haaway paal tule de, pal tule de -
Sei haawate urchhe aamar mon.
Oi shuktaarate rekhe dilem drishti aamar -
Bhoy kichhu nei, bhoy kichhu nei.