Songs / Prem

বঁধু, তোমায় করব রাজা তরুতলে

Bodhu tomay korbo raja

Prem
বঁধু, তোমায় করব রাজা তরুতলে,

বনফুলের বিনোদমালা দেব গলে॥

সিংহাসনে বসাইতে   হৃদয়খানি দেব পেতে,

অভিষেক করব তোমায় আঁখিজলে॥

Transliteration

Bnodhu tomay korbo raaja torutole,
Bonophuler binodmaala debo gole.
Singhasone basaite    hridaykhani debo pete,
Obhisek korbo tomay aankhijole.