Songs / Prem

দিয়ে গেনু বসন্তের এই গানখানি

Diye genu basanter

Prem
১৫

দিয়ে গেনু বসন্তের এই গানখানি–

বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে জানি॥

তবু তো ফাল্গুনরাতে   এ গানের বেদনাতে

আঁখি তব ছলোছলো,   এই বহু মানি॥

      চাহি না রহিতে বসে
ফুরাইলে বেলা,

      তখনি চলিয়া যাব শেষ
হলে খেলা।

আসিবে ফাল্গুন পুন,   তখন আবার শুনো

নব পথিকেরই গানে নূতনের বাণী॥

Transliteration

Diye genu basanter ei gaankhani -
Barosho phuraye jaabe, bhule jaabe jaani.
Tobu to phaalgunoraate    e gaaner bedonate
Aankhi tabo chalochalo, ei bohu maani.
Chaahi ni rohite bose phuraile bela,
Takhoni choliya jaabo shesh hole khela.
Aasibe phaalguno puno,   takhon aabar shuno
Nabo pothikeri gaane nutaner baani.