Songs / Uncategorized

এ নতুন জন্ম, নতুন জন্ম

Uncategorized From Chandalika · Scene 2
এ নতুন জন্ম, নতুন জন্ম,
নতুন জন্ম আমার ।
সেদিন বাজল দুপুরের ঘণ্টা,
ঝাঁ ঝাঁ করে রোদ্দুর,
স্নান করাতেছিলেম কুয়োতলায়
মা-মরা বাছুরটিকে ।
সামনে এসে দাঁড়ালেন
বৌদ্ধ ভিক্ষু আমার—
বললেন, জল দাও ।
শিউরে উঠল দেহ আমার,
চমকে উঠল প্রাণ ।
বল্ দেখি মা,
সারা নগরে কি কোথাও নেই জল !
কেন এলেন আমার কুয়োর ধারে,
আমাকে দিলেন সহসা
মানুষের তৃষ্ণা-মেটানো সম্মান ।