Songs / Puja

জাগিতে হবে রে

Jagite hobe re

Puja
১৮০

                   জাগিতে  হবে রে–

                 মোহনিদ্রা  কভু না রবে  চিরদিন,

               ত্যজিতে  হইবে সুখশয়ন  অশনিঘোষণে॥

                 জাগে  তাঁর  ন্যায়দণ্ড  সর্বভুবনে,

                 ফিরে  তাঁর কালচক্র  অসীম গগনে,

                 জ্বলে  তাঁর  রুদ্রনেত্র  পাপতিমিরে॥

Transliteration

Jaagite habe re -
Mohonidra kobhu na robe chirodin,
Tyejite hoibe sukhoshayon ashonighoshane.
Jaage taar nyaydando sarbobhubane,
Phire tnaar kalochakro asim gagone,
Jwale tnaar rudronetro paapotimire.