Songs / Aanushthanik Sangeet

জগতের পুরোহিত তুমি

Jagater purohit tumi

Aanushthanik Sangeet
৪

জগতের পুরোহিত তুমি– তোমার এ জগৎ-মাঝারে

এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে।

ফুলে ফুলে করে কোলাকুলি,  গলাগলি অরুণে উষায়।

  মেঘ দেখে মেঘ ছুটে আসে,  তারাটি তারার পানে
চায়।

পূর্ণ হল তোমার নিয়ম,  প্রভু হে, তোমারি হল জয়–

তোমার কৃপায় এক হল  আজি এই যুগলহৃদয়।

যে হাতে দিয়েছ তুমি বেঁধে  শশধরে ধরার প্রণয়ে

সেই হাতে বাঁধিয়াছ তুমি  এই দুটি হৃদয়ে হৃদয়ে।

জগত গাহিছে জয়-জয়,  উঠেছে হরষকোলাহল,

প্রেমের বাতাস বহিতেছে– ছুটিতেছে প্রেমপরিমল।

পাখিরা গাও গো গান,  কহো বায়ু চরাচরময়–

মহেশের প্রেমের জগতে  প্রেমের হইল আজি জয়॥

Transliteration

Jagoter purohit tumi -  tomaar e jagot-maajhare
Ek chaay ekere paaite, dui chaay ek hoibare.
Phule phule kare kolakuli, galagali orune ushaay.
Megh dekhe megh chhute aase, taarati taarar paane chaay.
Purno holo tomar niyam,   probhu hey, tomari holo joy -
Tomar kripaay ek holo aaji ei jugalohriday.
Je haate diyechho tumi bnedhe shashodhare dharar pronaye
Sei haate bnaadhiyachho tumi ei duti hridaye hridaye.
Jagot gaahichhe jayo-jayo,  utthechhe harashokolahal,
Premer baatas bohitechhe -   chhutitechhe premoporimal.
Paakhira gaao go gaan, kaho baayu characharmoy -
Mahesher premer jagote   premer hoilo aaji joy.