Songs / Puja

যখন তোমায় আঘাত করি

Jakhon tomay aghat kori

Puja
২০৩

           যখন  তোমায় আঘাত  করি তখন চিনি।

             শত্রু  হয়ে দাঁড়াই  যখন লও যে  জিনি॥

         এ  প্রাণ যত  নিজের তরে   তোমারি  ধন হরণ করে

             ততই  শুধু তোমার  কাছে হয় সে  ঋণী॥

             উজিয়ে  যেতে চাই  যতবার  গর্বসুখে

             তোমার  স্রোতের  প্রবল পরশ পাই  যে বুকে।

         আলো  যখন আলস-ভরে   নিবিয়ে  ফেলি আপন ঘরে

             লক্ষ  তারা জ্বালায়  তোমার  নিশীথিনী॥

Transliteration

Jakhon tomay aaghat kori takhon chini.
Shotru hoye dnaarai jakhon, lawo je jini.
E praan jato nijer tare   tomari dhan haron kare
Tatoi shudhu tomar kaachhe hoy se rini.
Ujiye jete chaai jatobar garbosukhe,
Tomar sroter probal parosh paai je buke.
Aalo jakhon aalosbhore    nibiye pheli aapon ghore
Lokkho taara jwaalay tomar nishithini.