Songs / Natyageeti

যেখানে রূপের প্রভা নয়ন-লোভা

Jekhane ruper probha

Natyageeti
যেখানে   রূপের প্রভা   নয়ন-লোভা

সেখানে   তোমার মতন ভোলা কে
ঠাকুরদাদা।

যেখানে   রসিকসভা   পরম-শোভা

সেখানে   এমন রসের ঝোলা কে
ঠাকুরদাদা।

যেখানে   গলাগলি   কোলাকুলি

 তোমারি   বেচা-কেনা সেই হাটে,

পড়ে না   পদধূলি   পথ ভুলি

যেখানে   ঝগড়া করে ঝগ্ড়াটে॥

যেখানে   ভোলাভুলি   খোলাখুলি

সেখানে   তোমার মতন খোলা কে
ঠাকুরদাদা॥

Transliteration

Jekhane ruper probha nayon-lobha
Sekhane tomar moton bhola ke tthakurdaada.
Jekhane rosiksabha parom-shobha
Sekhane emon raser jhola ke tthakurdaada.
Jekhane golagoli kolakuli
Tomari becha-kena sei haate,
Pore na padodhuli path bhuli
Jekhane jhagra kore jhagrate.
Jekhane bholabhuli kholakhuli
Sekhane tomar maton khola ke tthakurdaada.