Songs / Puja

যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি

Jete jete ekla pothe

Puja
২০৫

        যেতে  যেতে একলা পথে  নিবেছে মোর  বাতি।

          ঝড়  এসেছে, ওরে, এবার  ঝড়কে পেলেম  সাথি॥

          আকাশকোণে  সর্বনেশে   ক্ষণে  ক্ষণে উঠছে  হেসে,

             প্রলয়  আমার কেশে  বেশে করছে  মাতামাতি॥

          যে পথ  দিয়ে  যেতেছিলেম  ভুলিয়ে দিল  তারে,

          আবার  কোথা চলতে হবে  গভীর  অন্ধকারে।

          বুঝি  বা এই  বজ্ররবে   নূতন  পথের বার্তা কবে–

             কোন্  পুরীতে গিয়ে  তবে প্রভাত  হবে রাতি॥

Transliteration

Jete jete ekla pothe
Nibechhe mor baati.
Jhar esechhe, ore, ebar
Jharke pelem saathi.
Aakaashkone sarboneshe
Khane khane utthechhe hese,
Praloy aamar keshe beshe
Korchhe maatamaati.
Je path diye jetechhilem
Bhuliye dilo taare,
Aabar kotha chalte habe
Gobhir andhakaare.
Bujhi ba ei bajrorabe
Nutan pather baarta kabe -
Kon purite giye tabe
Probhat hobe raati.