যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি
Jete jete ekla pothe
পূজা
২০৫
যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।
ঝড় এসেছে, ওরে, এবার ঝড়কে পেলেম সাথি॥
আকাশকোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে,
প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি॥
যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে,
আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে।
বুঝি বা এই বজ্ররবে নূতন পথের বার্তা কবে–
কোন্ পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি॥ প্রতিবর্ণীকরণ
Jete jete ekla pothe Nibechhe mor baati. Jhar esechhe, ore, ebar Jharke pelem saathi. Aakaashkone sarboneshe Khane khane utthechhe hese, Praloy aamar keshe beshe Korchhe maatamaati. Je path diye jetechhilem Bhuliye dilo taare, Aabar kotha chalte habe Gobhir andhakaare. Bujhi ba ei bajrorabe Nutan pather baarta kabe - Kon purite giye tabe Probhat hobe raati.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 205(পূজা)
- উপ-পর্যায়
- দুক্খ
- রাগ
- মল্হর
- তাল
- ঝম্পক
- ঘরানা
- হিন্দুস্তনি
- সংকলন
- গীতলি
- স্থান
- সুরুল
- স্বরবিতান খণ্ড
- 11 (Ketaki) / 42
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
- রচনাকাল
- 11 September 1914(২৬ ভাদ্র ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।
এই গানে কোনো ভুল চোখে পড়েছে?