Songs / Prem

যদি হায় জীবন পূরণ নাই হল মম

Jodi hay jiban

Prem
যদি হায়   জীবন পূরণ নাই হল
মম   তব অকৃপণ করে

         মন
তবু জানে জানে–

       চকিত
ক্ষণিক আলোছায়া তব   আলিপন আঁকিয়া যায়

ভাবনার প্রাঙ্গণে॥

বৈশাখের শীর্ণ নদী   ভরা স্রোতের দান না পায় যদি

তবু সংকুচিত তীরে তীরে

ক্ষীণ ধারায় পলাতক পরশখানি দিয়ে যায়,

পিয়াসি লয় তাহা ভাগ্য মানি॥

   মম    ভীরু বাসনার অঞ্জলিতে

       যতটুকু পাই
রয় উচ্ছলিতে।

দিবসের দৈন্যের সঞ্চয় যত

যত্নে ধরে রাখি,

সে যে রজনীর স্বপ্নের আয়োজন॥

Transliteration

Jodi haay jiban puran naai holo mamo    tabo akripano kare,
Mon tabu jaane jaane -
Chokito khoniko alaochaaya tabo     aalipan aankiya jaay
Bhaabonar praangane.
Boishakher shirno nodi    bhara sroter daan na paay jodi,
Tobu sonkuchito tire tire.
Khin dhaaray palatak paroshkhaani diye jaay,
Piyasi loy taaha bhaagyo maani.
Mamo bhiru baasonar anjolite
Jatotuku paai roy uchchholite.
Dibaser doinyer sanchoy jato
Jatne dhore raakhi,
Se je rajonir swapner aayojon.