Songs / Prakriti

মধ্যদিনের বিজন বাতায়নে

Madhyadiner bijon batayane

Prakriti
মধ্যদিনের বিজন
বাতায়নে

ক্লান্তি-ভরা কোন্ বেদনার মায়া  স্বপ্নাভাসে ভাসে মনে-মনে॥

কৈশোরে যে সলাজ কানাকানি  খুঁজেছিল প্রথম প্রেমের বাণী

আজ কেন তাই তপ্ত হাওয়ায় হাওয়ায়  মর্মরিছে গহন বনে বনে॥

যে নৈরাশা গভীর অশ্রুজলে  ডুবেছিল বিস্মরণের তলে

আজ কেন সেই বনযূথীর বাসে  উচ্ছুসিল মধুর নিশ্বাসে,

সারাবেলা চাঁপার ছায়ায় ছায়ায়  গুঞ্জরিয়া ওঠে ক্ষণে ক্ষণে॥

Transliteration

Modhyodiner bijon baatayane
Klaanti-bhara bedonar maaya   swapnabhaase bhaase mone mone.
Koishore je salaaj kaanakaani   khnujechhilo prothom premer baani
Aaj keno taai tapto haaway haaway   marmorichhe gahon bone bone.
Je noirasha gobhir oshrujole  dubechhilo bismoraner tale
Aaj keno sei bonojuthir baase   uchhasilo modhuro nihshase,
Saarabela chnaapar chhaayay chhaayay   gunjoriya otthe khone khone.