Songs / Puja

মেঘ বলেছে ‘যাব যাব’

Megh bolechhe jabo jabo

Puja
৫৯৩

মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’,

সাগর বলে ‘কূল মিলেছে–আমি তো আর নাই’॥

দুঃখ বলে ‘রইনু চুপে  তাঁহার পায়ের চিহ্নরূপে’,

আমি বলে ‘মিলাই আমি আর কিছু না চাই’॥

     ভুবন বলে ‘তোমার তরে আছে
বরণমালা’,

গগন বলে ‘তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা’।

প্রেম বলে যে ‘যুগে যুগে   তোমার লাগি আছি জেগে’,

মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই’॥

Transliteration

Megh bolechhe jaabo jaabo raat bolechhe 'Jaai',
Saagor bale 'Kul milechhe -  aami to aar naai'.
Dukhe bale 'Roinu chupe    tnaahar paayer chinhorupe'.
Aami bale 'Milai aami aar kichhu na chaai'.
Bhuban bale 'Tomar tare aachhe baronmaala',
Gagon bale 'Tomar tare lokkho prodip jwaala'.
Prem bale je 'Juge juge tomar laagi aachhi jege',
Maron bale 'Aami tomar jibontori baai'.