Songs / Prem

রাতে রাতে আলোর শিখা

Rate rate alor shikha

Prem
রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে

ঘরের কোণে আসন মেলে॥

       বুঝি সময়
হল এবার
আমার প্রদীপ নিবিয়ে দেবার –

পূর্ণিমাচাঁদ,  তুমি এলে॥

এত দিন সে ছিল তোমার পথের পাশে

তোমার দরশনের আশে।

       আজ তারে
যেই পরশিবে   যাক সে নিবে,যাক সে নিবে–

যা আছে সব দিক সে ঢেলে॥

Transliteration

Raate raate aalor sikha raakhi jwele
Gharer kone ason mele.
Bhujhi samay holo ebar aamar prodip nibiye debar -
Purnimachaand, tumi ele.
Eto din se chhilo tomar pather paashe
Tomar darosaner aashe.
Aaj taare jei paroshibe   jaak se nibe, jaak se nibe
Ja aachhe sab dik se dhele.