Songs / Puja

সুন্দর বটে তব অঙ্গদখানি

Sundar bate tabo

Puja
৫১৭

      সুন্দর বটে
তব অঙ্গদখানি  তারায় তারায় খচিত–

স্বর্ণে রত্নে শোভন লোভন জানি,  বর্ণে বর্ণে রচিত॥

  খড়্গ তোমার আরো মনোহর লাগে  বাঁকা বিদ্যুতে আঁকা সে

  গরুড়ের পাখা রক্ত রবির রাগে  যেন গো অস্ত-আকাশে॥

    জীবনশেষের শেষজাগরণসম
ঝলসিছে মহাবেদনা–

    নিমেষে দহিয়া যাহা-কিছু আছে
মম   তীব্র ভীষণ চেতনা।

      সুন্দর বটে তব
অঙ্গদখানি   তারায় তারায় খচিত–

  খড়্গ তোমার, হে দেব বজ্রপাণি,
চরম শোভায় রচিত॥

Transliteration

Sundar bate tabo angodkhani taaray taaray khochito,
Swarne ratne sobhan lobhan ja,ni, barne barne rochito.
Khargo tomar aaro monohar laage bnaaka bidyute aanka se,
Gorurer paakha rakto robiro raage jeno go asto-aakashe.
Jibonshesher shesh jaagoransamo jhalosichhe mahabedona.
Nimeshe dohiya jaaha kichhu aachhe mamo tibro bhishano chetona.
Sundar bate tabo angodkhani taaray taaray khochito -
Khargo tomar, hey debo bajropaani, charom sobhay rochito.