Songs / Puja

তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই

Tomar dware keno asi

Puja
২৪৩

     তোমার  দ্বারে কেন  আসি ভুলেই যে  যাই,   কতই  কী চাই–

             দিনের  শেষে ঘরে এসে  লজ্জা যে  পাই॥

         সে-সব  চাওয়া সুখে  দুখে    ভেসে বেড়ায়  কেবল মুখে,

                    গভীর বুকে

             যে  চাওয়াটি গোপন  তাহার কথা যে  নাই॥

             বাসনা  সব বাঁধন যেন  কুঁড়ির গায়ে–

             ফেটে  যাবে, ঝরে  যাবে দখিন-বায়ে।

       একটি  চাওয়া ভিতর  হতে     ফুটবে তোমার  ভোর-আলোতে

                    প্রাণের স্রোতে–

               অন্তরে  সেই গভীর আশা  বয়ে বেড়াই॥

Transliteration

Tomar dwaare keno aasi bhulei je jai, katoi ki chaai-
Diner sheshe ghare ese lajja je paai.
Se sab chaawa sukhe dukhe   bhese beray kebal mukhe,
Gobhir buke
Je chaawati gopan tahar katha je naai.
Basona sab bnaadhan jeno kurir gaaye-
Phete jaabe, jhore jaabe dakhin-baaye.
Ekti chaawa bhitar hote phutbe tomar bhor-aalote
Praaner srote-
Antare sei gobhir aasha boye berai.