Songs / Prem

তোমার পায়ের তলায় যেন গো রঙ লাগে

Tomar payer tolay jeno

Prem
Share
তোমার   পায়ের তলায় যেন গো রঙ লাগে –

আমার   মনের বনের ফুলের রাঙা রাগে॥

যেন   আমার গানের তানে

তোমায়    ভূষণ পরাই কানে,

যেন রক্তমণির হার গেঁথে দিই প্রাণের অনুরাগে॥

Transliteration

Tomar paayer talaay jeno go rong laage,
Aamar moner boner phuler raanga raage.
Jeno aamar gaaner taane
Tomar bhushan paraai kaane,
Jeno raktomonir haar gnethe dei praaner anuraage.