Songs / Natyageeti

তোমায় সাজাব যতনে কুসুমে রতনে

Tomay sajabo jatane

Natyageeti
তোমায়   সাজাব যতনে   কুসুমে রতনে

কেয়ূরে কঙ্কণে     কুঙ্কুমে চন্দনে॥

কুন্তলে বেষ্টিব স্বর্ণজালিকা,   কণ্ঠে দোলাইব
মুক্তামালিকা,

সীমন্তে সিন্দুর অরুণ বিন্দুর– চরণ রঞ্জিব অলক্ত-অঙ্কনে॥

সখীরে সাজাব সখার প্রেমে   অলক্ষ্য প্রাণের অমূল্য
হেমে।

সাজাব সকরুণ বিরহবেদনায়,  সাজাব অক্ষয় মিলনসাধনায়–

মধুর লজ্জা রচিব সজ্জা   যুগল প্রাণের বাণীর
বন্ধনে॥

Transliteration

Tomay  saajabo jatone  kusume ratone
Keyure kankane  kumkume chandane.
Kuntale bestibo swarnajalika,  kanthe dolaibo muktamaalika,
Simante sindur arun bindur- charon ronjibo alokta-ankane.
Sakhire saajabo sakhar preme alakkha praaner amulya heme.
Saajabo  sakorun birahobedonay,  saajabo akkhayo milanosaadhonay -
Modhuro lajja rachibo sajja  jugalo praanero baneero bandhane.