Songs / Puja

তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম

tumi dhanya dhanya he dhanya tava prema

Puja
Share
৪৭৪

তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম,

ধন্য তোমার জগতরচনা॥

একি অমৃতরসে চন্দ্র বিকাশিলে,

এ সমীরণ পুরিলে প্রাণহিল্লোলে॥

একি প্রেমে তুমি ফুল ফুটাইলে,

কুসুমবন ছাইলে শ্যাম পল্লবে॥

একি গভীর বাণী শিখালে সাগরে,

কী মধুগীতি তুলিলে নদীকল্লোলে!

একি ঢালিছ সুধা, মানবহৃদয়ে,

তাই হৃদয় গাহিছে প্রেম-উল্লাসে॥