Songs / Puja

যেতে যদি হয় হবে (যাব, যাব, যাব তবে)

yete yadi haya have yava yava yava tave

Puja
Share
৬১৪

যেতে যদি হয় হবে–

যাব, যাব, যাব তবে॥

লেগেছিল কত ভালো    এই-যে আঁধার আলো–

খেলা করে সাদা কালো উদার নভে।

গেল দিন ধরা-মাঝে    কত ভাবে, কত কাজে,

সুখে দুখে কভু লাজে, কভু গরবে॥

প্রাণপণে কত দিন  শুধেছি কঠিন ঋণ,

কখনো বা উদাসীন ভুলেছি সবে।

     কভু ক’রে গেনু
খেলা,    স্রোতে ভাসাইনু ভেলা,

আনমনে কত বেলা কাটানু ভবে॥

জীবন হয় নি ফাঁকি,  ফলে ফুলে ছিল ঢাকি,

যদি কিছু রহে বাকি কে তাহা লবে!

দেওয়া-নেওয়া যাবে চুকে,  বোঝা-খসে-যাওয়া বুকে

যাব চলে হাসিমুখে–যাব নীরবে॥