আবার যদি ইচ্ছা কর
Abar jodi ichchha karo
পূজা
৫৯১
আবার যদি ইচ্ছা কর
আবার আসি ফিরে
দুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে॥
আবার জলে ভাসাই ভেলা,
ধুলার ’পরে করি খেলা গো,
হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে॥
কাঁটার পথে আঁধার রাতে আবার
যাত্রা করি,
আঘাত খেয়ে বাঁচি নাহয় আঘাত খেয়ে মরি।
আবার তুমি
ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে গো,
নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে॥ প্রতিবর্ণীকরণ
Aabar jodi ichchha karo aabar aasi phire Dukhosukher dheu khelano ei saagorer teere. Aabar jale bhaasai bhela, dular pare kori khela go, Haasir maayamrigir pichhe bhaasi nayononire. Knaatar pathe aandhar raate aabar jaatra kori, Aaghat kheye bnaachi naahoy aaghat kheye mori. Aabar tumi chhaddobeshe aamar saathe khelao hese go, Nutan preme bhaalobasi aabar dharonire.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 591(পূজা)
- উপ-পর্যায়
- শেশ
- রাগ
- কলিংড়া
- তাল
- কাহারবা
- ঘরানা
- হিন্দুস্তানি
- সংকলন
- গীতালি
- প্রকাশিত
- বিশ্বভারতী পত্রিকা
- স্থান
- বুদ্ধগয়া
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ৪৩
- স্বরলিপি
- দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 9 October 1914(২৩ আশ্বিন ১৩২১)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।