আজ বরষার রূপ হেরি মানবের মাঝে
Aj barosar rup heri
প্রকৃতি
আজ বরষার রূপ হেরি মানবের মাঝে– চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে। হৃদয়ে তাহার নাচিয়া উঠেছে ভীমা, ধাইতে ধাইতে লোপ করে চলে সীমা, কোন্ তাড়নায় মেঘের সহিত মেঘে বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে॥ পুঞ্জে পুঞ্জে দূরে সুদূরের পানে দলে দলে চলে, কেন চলে নাহি জানে। জানে না কিছুই কোন্ মহাদ্রিতলে গভীর শ্রাবণে গলিয়া পড়িবে জলে, নাহি জানে তার ঘনঘোর সমারোহে কোন্ সে ভীষণ জীবন মরণ রাজে॥
প্রতিবর্ণীকরণ
Aaj baroshar rup heri maanober maajhe - Cholechhe garoji, cholechhe nibiro saaje. Hridaye taahar naachiya utthichhey bhima, Dhaaite dhaaite lop kore chale seema, Kon taaronay megher sohit meghe Bokkhe bokkhe miliya bajro baaje. Punje punje dure sudurer paane Dale dale chale, keno chale naahi jaane. Jaane naa kichhui kon mahaadritale Gobhir shraabone goliya poribe jale, Naahi jaane taar ghanoghor samaarohe Kon se bhishon jibon maron raaje.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
ইউটিউবে
- পর্যায়
- প্রকৃতি · 114(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- সংকলন
- গীতাঞ্জলি
- প্রকাশিত
- গীতবিতান, দ্বিতীয় সংস্করণ, মাঘ ১৩৪৮
- স্থান
- বোলপুর
- স্বরবিতান খণ্ড
- স্বরলিপি পাওয়া যায়নি
- রচনাকাল
- 9 July 1910(২৫ আষাঢ় ১৩১৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।