আজি বহিছে বসন্তপবন
Aji bohiche basantapaban
পূজা
৩০৮ আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি সুগন্ধ হে। কত আকুল প্রাণ আজি গাহিছে গান, চাহে তোমারি পানে আনন্দে হে॥ জ্বলে তোমার আলোক দ্যুলোকভূলোকে গগন-উৎসবপ্রাঙ্গণে– চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা, আঁখি পাইছে অন্ধ হে॥ তব মধুরমুখভাতিবিহসিত প্রেমবিকশিত অন্তরে কত ভকত ডাকিছে, ‘নাথ, যাচি দিবসরজনী তব সঙ্গ হে।’ উঠে সজনে প্রান্তরে লোকলোকান্তরে যশোগাথা কত ছন্দে হে– ওই ভবশরণ, প্রভু, অভয় পদ তব সুর মানব মুনি বন্দে হে॥
প্রতিবর্ণীকরণ
Aaji bohichhe basontopabono sumando tomari sugandho hey. Kato aakul praan aaji gaahichhe gaan, chaahe tomari paane aanonde hey. Jwale tomar aalok dyulokbhuloke gagono-utsabopraangone - Chirojyoti paaichhe chandro taara, aankhi paaichhe andho hey. Tabo modhuromukhobhaatibihasito premobikoshito antare. Kato bhakoto daakichhe 'Naatho, jaachi diboso rajoni tabo sango hey'. Utthe sajone praantore lokolokaantare jashogaatha kato chhande hey - Oi bhabosharono, probhu abhayopado tabo suro maanobo muni bande hey.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- পূজা · 308(পূজা)
- উপ-পর্যায়
- উত্সব
- রাগ
- বহার
- তাল
- তেযোর
- সংকলন
- গানের বোহি
- স্বরবিতান খণ্ড
- 23
- স্বরলিপি
- কন্গলিচরন সেন
- রচনাকাল
- 1886(১২৯৩)
এখনও কোনো অনুবাদ নেই।