আজি এই গন্ধবিধুর সমীরণে (আজি গন্ধবিধুর সমীরণে )
Aji ei gandhobidhur
প্রকৃতি
আজি এই গন্ধবিধুর সমীরণে কার সন্ধানে ফিরি বনে বনে॥ আজি ক্ষুব্ধ নীলাম্বরমাঝে একি চঞ্চল ত্রন্দন বাজে। সুদূর দিগন্তের সকরুণ সঙ্গীত লাগে মোর চিন্তায় কাজে– আমি খুঁজি কারে অন্তরে মনে গন্ধবিধুর সমীরণে॥ ওগো, জানি না কী নন্দনরাগে সুখে উৎসুক যৌবন জাগে। আজি আম্রমুকুলসৌগন্ধে, নব পল্লবমর্মরছন্দে, চন্দ্রকিরণসুধাসিঞ্চিত অম্বরে অশ্রুসরস মহানন্দে, আমি পুলকিত কার পরশনে গন্ধবিধুর সমীরণে॥
প্রতিবর্ণীকরণ
Aaji ei gandhobidhuro somirane Kaar sondhane phiri bone bone. Aaji khubdho nilambaromaajhe eki chanchalo krandano baaje. Suduro digantero sakoruno songito laage mor chintay kaaje - Aami khnuji kaare antore mone gandhobidhuro somirane. Ogo, jaani na ki nandanoraage Sukhe utsuko joubano jaage. Aaji aamromukulosoughandhe, nabo pallabomarmarochhande, Chandrokiranosudhasinchito ambare oshrusaraso mahanande, Aami pulokito kaar paroshane gandhobidhuro somirane.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 252(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বসন্ত
- তাল
- ত্রিতাল
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্শ
- সংকলন
- গীতন্জলি
- স্থান
- বোল্পুর
- স্বরবিতান খণ্ড
- 38
- স্বরলিপি
- ভিম্রও শস্ত্রি
- রচনাকাল
- February 1910(ফাল্গুন ১৩১৬)
এখনও কোনো অনুবাদ নেই।