আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
Aji megh kete gechhe
প্রকৃতি
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়,
এসো এসো
এসো তোমার হাসিমুখে–
এসো আমার অলস দিনের
খেলায়॥
স্বপ্ন
যতো জমেছিল আশা-নিরাশায়
তরুণ
প্রাণের বিফল ভালোবাসায়
দিব অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায়।
দুঃখসুখের
বাঁধন তারি গ্রন্থি দিব খুলে,
আজি
ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে।
যে গান হয় নি গাওয়া যে দান হয় নি
পাওয়া–
আজি
পুরব-হাওয়ায় তারি পরিতাপ
উড়াব অবহেলায়॥ প্রতিবর্ণীকরণ
Aaji megh kete gechhe sakalbelay, Eso eso eso tomar haasimukhe. Eso aamar aloso diner khelay. Swapno jato jomechhilo aasha nirashay Torun praaner biphal bhaalobasay Dibo akul-paane bhaasaye bhnaatar gaanger bhelay. Dukhhosukher bnaadhon taari gronthi dibo khule, Aaji khanek taare mora rabo aapon bhule. Je gaan hoy ni gaawa je daan hoy ni paawa - Aaji purab-haaway taari poritap Uraabo abohelay.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 138(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- তাল
- কহর্ব
- ঘরানা
- হিন্দুস্তনি
- ঋতু
- বর্শ
- সংকলন
- সনৈ
- স্বরবিতান খণ্ড
- 59
- স্বরলিপি
- শৈলজরন্জন মজুম্দর
- রচনাকাল
- 1939(১৩৪৬)
এখনও কোনো অনুবাদ নেই।