আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো
Aji pallibalika
প্রকৃতি
আজি পল্লিবালিকা অলকগুচ্ছ সাজালো
বকুলফুলের দুলে,
যেন মেঘরাগিণী-রচিত কী সুর দুলালো কর্ণমূলে।
ওরা চলেছে কুঞ্জচ্ছায়াবীথিকায় হস্যকল্লোল-উছল গীতিকায়
বেণুমর্মরমুখর পবনে তরঙ্গ তুলে॥
আজি নীপশাখায়-শাখায়
দুলিছে পুষ্পদোলা,
আজি কূলে কূলে তরল প্রলাপে যমুনা কলরোলা।
মেঘপুঞ্জ গরজে গুরু
গুরু বনের বক্ষ কাঁপে দুরু দুরু–
স্বপ্নলোকে পথ হারানু মনের ভুলে॥ প্রতিবর্ণীকরণ
Aaji pollibaalika alokoguchchho saajalo bokulophuler dule, Jeno meghoraaginirochito ki sur dulalo karnomule. Ora cholechhe kunjochchhaayabithikay haasyakallolo-uchhalo gitikay Benumarmaromukharo pabone taronga tule. Aaji niposhaakhay-shaakhay dulichhe pushpodola, Aaji kule kule tarolo prolaape jomuna kalarola. Meghopunjo garoje guru guru, boner bokkho knaape duru duru - Swapnoloke path haaranu monero bhule.
ইন্টারেক্টিভ স্বরলিপি শীঘ্রই আসছে।
- পর্যায়
- প্রকৃতি · 110(প্রকৃতি)
- উপ-পর্যায়
- বোর্শ
- তাল
- দদ্র
- স্বরবিতান খণ্ড
- নোততিওন নোত অবৈলব্লে
- রচনাকাল
- 1937(১৩৪৪)
এখনও কোনো অনুবাদ নেই।