আজি প্রণমি তোমারে
Aji pronomi tomare
পূজা
৪৯৫
আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসারকাজে।
তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তরমাঝে॥
হৃদয়দেবতা
রয়েছ প্রাণে মন যেন তাহা নিয়ত জানে,
পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে॥
সব কলরবে
সারা দিনমান শুনি অনাদি সঙ্গীতগান,
সবার সঙ্গে অবিরত তোমার সঙ্গ রাজে।
নিমেষে
নিমেষে নয়নে বচনে, সকল কর্মে, সকল মননে,
সকল হৃদয়তন্ত্রে যেন মঙ্গল বাজে॥ প্রতিবর্ণীকরণ
Aaji pronomi tomare cholibo naatho songsaro kaaje. Tumi aamaro nayone nayono rekho antaromaajhe. Hridayo debota royechhe praane mon jeno taaha niyato jaane, Paapero chinta mare jeno dohi duhsaho laaje. Sabo kalorabe saaradinomaan shuni anaadi songitogaan Sabaro sange jeno abirato tomaro sango raaje. Nimeshe nimeshe nayone bachone, sakolo karme sakolo manone, Sakolo hridayotantre jeno mongalo baaje.
আমার নোট
ব্যক্তিগত নোট আপনার প্ল্যানে নেই।সদস্য হোন →
এর জন্য উঁচু প্ল্যান দরকার — আরও মাসিক বাজানো ও এক্সপোর্ট, গাওয়ার স্বরলিপি এবং স্কেল, বাদ্যযন্ত্র, তাল ও লয় নিয়ন্ত্রণ পেতে আপগ্রেড করুন। সব প্ল্যান দেখুন → প্যাট্রিয়ন দিয়ে সাইন ইন করুন
ইউটিউবে
- পর্যায়
- পূজা · 495(পূজা)
- উপ-পর্যায়
- বিবিধ
- রাগ
- বিভাস-বাউল
- তাল
- একতাল
- ঘরানা
- হিন্দুস্তানি
- স্বরবিতান খণ্ড
- স্বরবিতান ২৭
- স্বরলিপি
- কাঙ্গালিচরণ সেন / দিনেন্দ্রনাথ ঠাকুর
দিনেন্দ্রনাথ ঠাকুর১৮৮২–১৯৩৫রবীন্দ্রনাথের পৌত্রপ্রতিম আত্মীয় ও রবীন্দ্রসংগীতের প্রধান স্বরলিপিকার; কবি তাঁকে বলতেন ‘সকল গানের ভাণ্ডারী’। শান্তিনিকেতনে সংগীত শেখাতেন।Photographer unknown, c. 1935 · Wikimedia Commons, public domain - রচনাকাল
- 1900(১৩০৭)
AI অনুবাদ
এখনও কোনো অনুবাদ নেই — নিচে একটি ভাষা বেছে AI দিয়ে অনুবাদ তৈরি করুন।
ভাষা
প্রিমিয়াম ভাষা
AI-নির্মিত
অনুবাদ তৈরি হচ্ছে…
এই মুহূর্তে অনুবাদ তৈরি করা গেল না। আবার চেষ্টা করুন।